ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে কৃষকের ধান কেটে, ধান কাটা উৎসব পালন করলেন নারী সংসদ সদস্য রুমানা আলী টুসি

গাজীপুরের শ্রীপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন কৃষকলীগের নেতাকর্মীরা। শনিবার( ১ মে) দিনব্যাপী  উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের ক্ষুদ্র কৃষক মোশারফ হোসেন’র জমির ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে পালিত হলো জেলা কৃষক লীগের ধান কাটা উৎসব। এদিন কৃষকের ৮৪ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন গাজীপুর জেলা কৃষকলীগের নেতা-কর্মীরা।কৃষক মোশারফ জানান, এখন ধানকাটার মৌসুম, তার ওপর কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। প্রতিবছর ধান কাটার সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলবেঁধে ধানকাটা শ্রমিকরা আসেন গাজীপুরে। কিন্তু, এবার করোনার প্রভাব ও লকডাউনে শ্রমিকের অভাব। তাই ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় কৃষকলীগের নেতাকর্মীরা এসে আমার জমির পাকা ধান কেটে দিয়েছেন।শ্রমিক সংকটের পাশাপাশি কালবৈশাখি ঝড়ের শঙ্কায় ফসল তোলা নিয়ে দিশেহারা প্রান্তিক এই কৃষকের পাশে দাঁড়ানোয় কৃষকলীগের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।গাজীপুর জেলা কৃষকলীগের ধানকাটা কর্মসূচিতে অংশ নেন- মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি, গাজীপুর জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান লিটন, গাজীপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব কবির, শ্রীপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, শ্রীপুর পৌর কৃষকলীগের সভাপতি সাইফুল কবির, গাজীপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আকরাম হোসেন কাজল, কাওরাইদ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কামাল পারভেজ, কাওরাইদ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আঃ রউফ প্রধান প্রমুখ।শ্রীপুর কৃষক লীগের সাংগঠনিক আব্দুল হালিম রতন বলেন, বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ দুর্যোগ-দুঃসময়ে সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এবারও কৃষকরা যখন ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন তখন প্রধানমন্ত্রী’র নির্দেশে এবং মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপির আহ্বানে সাড়া দিয়ে গাজীপুরের কৃষকের ধান কাটা কর্মসূচি শুরু হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑